বিয়ের খবর জানাবেন প্রীতি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ২২:১৭
অবশেষে প্রীতি জিনতা আমেরিকান এক ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন। তারা বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে জমকালো একটি পার্টিও দিবেন। সেখানে বলিউডের অনেকেই থাকবেন। কয়েক দিন আগে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল।
 
তবে সম্প্রতি বিয়ের খবর উড়িয়ে দিলেন প্রীতি জিনতা। অন্তত আগামী এক বছরের মধ্যে বিয়ে করে সংসারী হওয়ার কোনো পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন বলিউডের এ অভিনেত্রী।
 
‘বীর-জারা’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা ছিল নেস ওয়াদিয়ার। তার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছিলেন নেস। প্রীতিও অবলীলায় তা স্বীকার করতেন। কিন্তু পদ্ম পাতার জলের মত তার জীবন থেকে সরে গিয়েছেন নেস। ইদানীং চাউর হয়েছে, আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের এক ছেলে বন্ধুর সঙ্গে প্রীতি বিয়ের পিঁড়িতে বসছেন। 
 
কিন্তু এসব খবরের ভিত্তি উড়িয়ে দিয়ে প্রীতি টুইটারে ‌'জানুয়ারিতে বিয়ে করছি না, পরিচিতদের বলতে বলতে মুখ ব্যথা হওয়ার জোগাড়। এ নিয়ে অন্তত একটা বছর কোনো কথা বা আলোচনাই শুনতে চাই না, প্লিজ' লিখে টুইট করেন।
বিয়ে করলে তিনি নিজেই জানাবেন বলে টুইটে প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রিয়.কম।