ওস্তাদ বিসমিল্লাহ খান উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতে উজ্জ্বল এক নক্ষত্রের নাম। যার আঙুলের স্পর্শে সুরের মূর্ছনা ছড়ায়।
বাদ্যযন্ত্র সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় নিয়ে গেছেন তিনি। আর এই গুণের কারণে ওস্তাদ তকমাটি তার নামের সাথে জুড়েছে অনেক আগেই। আট দশকের বেশি সময় ধরে অনবদ্য সানাই বাদনে মানুষটি মুগ্ধ করেছেন ভারতবর্ষসহ বিশ্বের অসংখ্য দর্শক-শ্রোতাকে।
কিংবদন্তী এই সুর স্রষ্টাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন গুণী নির্মাতা গৌতম ঘোষ। বিসমিল্লাহ খানের জীবন ও কর্ম নিয়ে ভারতীয় পরিচালক গৌতম ঘোষ নির্মাণ করেছেন ‘মিটিং অ্যা মাইলস্টোন-ওস্তাদ বিসমিল্লাহ খান’। গতকাল প্রামাণ্যচিত্রটি পাবলিক লাইব্রেরিতে প্রদর্শিত হয়।
