বলিউড প্রসঙ্গ মানেই এখন আমির খান। শেষ পর্যন্ত দেশই ছাড়তে হলো তাকে। গতকাল মাঝরাতে নিরাপত্তার মধ্য দিয়ে দেশ ছাড়েন আমির। মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দর হয়ে আমেরিকা পাড়ি জমান তিনি। সাথে তার পরিবার ছিল কি-না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে আমিরের কাছের অনেকেই জানিয়েছেন, কোনো ইস্যুর জন্য তিনি দেশ ছাড়েননি। ‘দঙ্গল’ ছবির শুটিংয়ের সময় তিনি যে ব্যথা পেয়েছিলেন, সেই কারণেই দেশ ছাড়লেন তিনি।
কিন্তু অসহিষ্ণুতা ইস্যু নিয়ে তিনি যখন খবরের কেন্দ্রবিন্দু তখন এসব কথা অবাঞ্চনীয় ভাবছেন সবাই। সম্প্রতি অসহিষ্ণুতা ইস্যুতে তাকে নিয়ে পুরো ভারতে চলছে তীব্র সমালোচনা। এরইমধ্যে তার পক্ষ ও বিপক্ষেও কথা বলেছেন অনেকে। বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিত্ (সিনিয়র)। তাকে কটাক্ষ্ম করে খোলা চিঠিও দেন আমিরকে। অভিজিত্ লিখেছেন, ‘আমির আপনাকে সকলে চেনে অভিনয়ের জন্য। আপনার নামটাই যথেষ্ট। লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়ার সময় কেউ আপনার পদবী মনে রাখে না। তা না হলে এই ‘অসহিষ্ণু’ দেশে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারতেন না। সেই দেশে থাকতেই এতো ভয় আপনার!’
