ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১০:১১
ক্যামেরুনের উত্তরাঞ্চলে দুইটি আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রবিবার দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
 
আত্মঘাতী দুই নারী বোমারু এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
 
দেশটির উত্তরাঞ্চলের গভর্নর মিডজিইয়া বাকারি জানান, প্রথম হামলাকারী ফটোকল শহরের পার্শ্ববর্তী গ্রাম প্রধানের বাড়ির পাশে বোমা বিস্ফোরণ ঘটায়। অপরজন, একটি ওয়েল্ডিং শপের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়।