নাইকো মামলায় খালেদা জিয়ার আত্মসমর্পণ সোমবার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১১:২৩
নাইকো দুর্নীতি মামলায় সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
এর আগে নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে প্রধান আসামি খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
 
খারিজের ওই রায়ে বলা হয়, রায় দেয়ায় দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তিনি জামিন চাইলে তার জামিন আবেদন বিবেচনা করতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়া হয়। 
 
গত ৫ নভেম্বর বিচারিক আদালতে ওই রায় পৌঁছে। আগামীকাল খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে তিনি জজ আদালতে হাজির হবেন এবং জামিনের আবেদন করবেন।'