দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে সংস্থার কমিশনারদের জবাবদিহিতা সংক্রান্ত ১২ (২) ধারাটি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। তবে এ রায়ের বিরুদ্ধে দুদক চেয়ারম্যানকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
রবিবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ দুদকের আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে গত ১৯ নভেম্বর দুদক চেয়ারম্যানের কাছে সংস্থার কমিশনারদের জবাবদিহিতা সংক্রান্ত ১২ (২) ধারাটি অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আপিল করে দুদক।
