জলবায়ু সম্মলনকে ঘিরে বিশ্বব্যাপী সমাবেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৪:১৪
 
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক একটি চুক্তির দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ সমাবেশ করবে রবিবার। প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে দুই হাজারেরও বেশি কর্মসূচির আয়োজন হয়েছে। এরই মধ্যে কয়েকটি দেশের কর্মসূচি শুরু হয়ে গেছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিসহ দেশটির বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের সমাজকর্মীরাও শহর ঘিরে ‘মানববন্ধর’ তৈরির পরিকল্পনা করছে।
 
IMG0
 
৩০শে নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন, যাতে অংশ নেবে প্রায় ১৮০টি দেশ।
 
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া ঠেকাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারে যেন সব দেশ একটা চুক্তিতে সম্মত হয় এই দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।
 
বিশ্বায়নের যুগে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে সেটাকে একটা নির্দিষ্ট লেভেলে আনতে বিশ্ব নেতারা যেন এক সাথে কাজ করেন সেই দাবিও জানাচ্ছে তারা। তারা বলছে, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে যেন বিশ্ব নেতারা দৃষ্টি দেয়।
 
IMG1
 
এইসব দাবিতে সমাবেশ কর্মসূচি রয়েছে বার্লিন, লন্ডন, সাও পাওলো ও নিউইয়র্কে।
 
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে যে সমাবেশ হয়েছে তাতে পাঁচ হাজার মানুষ অংশ নেয়। জলবায়ু পরিবর্তনের ফলে যে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও উন্নয়নে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা সেকথা বিভিন্ন প্ল্যাকার্ডে তুলে ধরেন তারা।