পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। রবিবার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের পৗরসভা মনোনয়ন বোর্ডের এই বৈঠক সোমবার সন্ধ্যা ছয়টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৬টিতে আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে। এতে অংশ নিতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
