উপজেলার পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি (জেপি)র একক প্রার্থী হিসেবে আলহাজ্ব মশিউর রহমানের নাম শোনা যাচ্ছে।
জানা গেছে, পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বেলকা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান পৌর শহরে ভোটারদের কাছে গণ সংযোগ রক্ষা করে চলছেন। নির্বাচনে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচিত হলে পৌরবাসিকে সাথে নিয়ে সুন্দরগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় উন্নীত করবেন।
এদিকে গত পৌর উপ-নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ায় পৌর ভোটারদের সহানুভূতি ভোট তার বাক্সে পড়বে বলে সাধারণ ভোটারসহ বিজ্ঞ মহল মনে করছেন। এ ক্ষেত্রে তার বিজয়ী হওয়ার সম্ভবনা উজ্জল বলেই ভাবছেন সাধারণ ভোটার।
