কিছুদিন ধরেই আমিরকে কেন্দ্র করে অসহিষ্ণুতা প্রসঙ্গ নিয়ে ভারতে চলছে আলোচনা। এবার এ বিষয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
তার মতে, ‘অসহিষ্ণুতা নিয়ে দেশের মানুষের আগ্রহ একটু বেশিই দেখা যাচ্ছে এখন। প্রত্যেকেরই তো নিজস্ব মতামত থাকতে পারে। আমরা বিশ্বের বড় একটি গণতান্ত্রিক দেশে বাস করি। সেই জায়াগায় প্রত্যেক মানুষের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এটি স্বাভাবিক।’
সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গে শাহরুখ খান ও আমির খানের বক্তব্যের প্রেক্ষিতে এভাবেই নিজস্ব মত জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।
