আপিলে নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৪:৪৩
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। 
 
সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবী এসএম শাজাহান।
 
গত বুধবার ষষ্ঠ দিনের শুনানি শেষে একই বেঞ্চ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন। ওই দিন আদালত বলেন, '৩০ নভেম্বর ১ ও ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে ৭ ডিসেম্বর। আসামিপক্ষ এর উত্তর দেবে ৮ ডিসেম্বর।'