গুয়াতেমালায় একটি জনাকীর্ণ কারাগারে কারাদাঙ্গায় অন্তত ৬ জন কয়েদি নিহত হয়েছেন। কয়েদিদের মধ্যে কয়েকজন একে-৪৭ বন্দুকধারী ছিলেন। সোমবার এ দুর্ঘটনা ঘটেছে।
কারাগারটির এক মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় বিশেষ পুলিশ বাহিনী ও সেনাসদস্য পাঠিয়ে দাঙ্গা নিয়ন্ত্রণে আনা হয়।
কারাগারটি গুয়াতেমালার জনাকীর্ণ বন্দিশালার মধ্যে একটি। এখানে ৬’শ কয়েদি ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে রয়েছেন ৩ হাজার ৯২ জন।
