সাত খুন মামলায় ১৩ জনের জামিন নামঞ্জুর

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৩:৫০
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে তোলা হয়েছিল। আসামি তারেক সাঈদসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয়। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১১ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে ধার্য করা হয়েছে।
 
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত খুনের মধ্যে ২ হত্যা মামলায় প্রথমবার আদালতে হাজির করা হয়েছে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে। এ উপলক্ষে পুরো আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।