১৫শ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু, টানেল, এক্সপ্রেস ওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন থেকে পালন করবে সেতু বিভাগ। এই বিধান রেখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্য দেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।
মোহাম্মদ শফিউল আলম বলেন, সংশোধিত খসড়া অনুযায়ী, সেতুর টোল আদায়ের দায়িত্বেও থাকবে সেতু বিভাগ। সেতু সংলগ্ন এলাকায় আইন অমান্য করলে সর্বোচ্চ দশ হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে একটি সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
