আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ডিসেম্বর থেকে না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ২৩৬টি পৌরসভায় নির্বাচন পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠক করেছে ইসি।
নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এসব দাবি নিয়ে আলোচনার জন্য সোমবার কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
দুপুরে বৈঠক শেষে কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'কমিশন সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বিকালে জানানো হবে।'
তবে বৈঠকে উপস্থিত একজন নির্বাচন কমিশনার বলেন, 'বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- ভোট পেছানো হবে না। এমপিদেরও প্রচারের সুযোগ দেয়া হবে না।'
এর আগে রবিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রতিনিধি দল ইসিতে গিয়ে সিইসির সঙ্গে আলোচনা করে।
