হলিউড তারকা ব্রাড পিট নিজেকে ‘নিরীশ্বরবাদী’ হিসেবে অভিহিত করেছেন। ৫১ বছর বয়সী এই অভিনেতা বাবা-মা কারণে কঠোর ব্যাপটিস্ট থাকলেও এখন তিনি তার ধর্ম থেকে ফিরে গেছেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্রাড পিট বলেছেন, আমি বড় হয়েছি খ্রিস্টান ধর্মের বিধি-নিষেধের মধ্যে দিয়ে। কি পারব কি পারব না, কি করা উচিত কি করা উচিত নয় এসবের মধ্য দিয়ে।
বাবার বিষয়ে ব্রাড বলেছেন, তিনি সংবেদনশীল হতে পারেন। কিন্তু একটা জিনিস যে, আমাকে সবসময় জোর দিতেন সক্ষম হও, নিজের জন্য করো। তার সততার দিকে থেকে তিনি অনেক বড় ছিলেন।
ব্রাড মনে করেন তার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক ও তাদের ছয় সন্তানের জন্য তিনি ভাল অভিনেতা হতে পেরেছেন। তিনি বলেন, আমি মনে করি এই বিষয়টি আমার কাজের মাধ্যমে প্রকাশ পায়। খবর: এনডিটিভি।
