জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্ব নেতাদের পাশাপাশি প্যারিসে পৌছেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৫০টি দেশের প্রধান নেতারা এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সোমবার থেকে শুরু হচ্ছে এই জলবায়ু সম্মেলন। বিশ্বে উষ্ণতা কমাতে এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরবির্তনের ক্ষতি পূরণের বিষয়ে এই সম্মেলনে ব্যাপক ভিত্তিক চুক্তির লক্ষ্যে বিশ্বনেতারা এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন।
IMG0
সম্মেলনটি সফল হলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধিনে থাকা ১৯৫টি দেশকে নিয়ে প্রথমবারের মত সফল কোন চুক্তি সাক্ষরিত হবে।
বিশ্বে উষ্ণতা কমাতে ১৫০টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসের লে বুর্জেতে অবস্থান করবেন ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে বিশ্ব উষ্ণতা বৃদ্ধির হার হ্রাস বিষয়ক একটি সার্বজনীন চুক্তিতে পৌছাবেন তাঁরা।
