রাজধানীর পোস্তগোলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তার স্ত্রী নাট্যশিল্পী সুমাইয়া কানিজ সাগরিকাসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। বাকি চার আসামি হলেন- ইব্রাহীম ওরফে ইয়াছিন (২৯), হিজরা খলিল (২২), আল আমিন ও খলিল শেখ।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আশরাফ লিটনের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট তাকে খালাস দিয়েছে।
