হিংসা তৈরি করছে ফেসবুক!

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৮:১৭

যেসব ব্যক্তির ঈর্ষা বেশি তারাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি স্ট্যাটাস দেয়। সম্প্রতি কানাডার ইউনিভারসিটি অব বৃটিশ কলম্বিয়ার একদল গবেষক ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে একটি গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছেন।

 

ধরা যাক কোনো ব্যক্তি ভালো সময় পার করছেন। ফেসবুকে সেসময়ের ছবিসহ ভালো সময় নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন অনেকেই। এর কারণ হিংসা বলে এক গবেষণায় দেখা গেছে। জার্মান ইউনিভার্সিটির ১ হাজার ১৯৩ জন ফেসবুক ব্যবহারকারীর ওপর ওই গবেষণা চালিয়েছে প্রফেসর আইজ্যাক ও তার সহযোগীরা।

 

এ গবেষণায় বলা হয়েছে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের মাঝে হিংসা তৈরি করছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবতে শেখাচ্ছে। এতে অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা কমছে। ব্যবহারকারীরা অন্য কোনো ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস দেখে নিজেদের সঙ্গে তুলনা করতে থাকে। শেষ পর্যন্ত নিজেদের ভালো কিছু তুলে ধরে স্ট্যাটাস দিয়ে থাকেন।

 

গবেষক দলের প্রধান কানাডার ইউনিভার্সিটি অব বৃটিশ কলম্বিয়ার প্রফেসর আইজ্যাক বেনবাসট মনে করেন, সোশ্যাল মিডিয়া বিষন্নতা, উদ্বেগ ও আত্নকেন্দ্রিক আচরণ তৈরি করছে। তবে এর কোনো ভালো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রফেসর আইজ্যাক সতর্ক করে বলেন, ছবি শেয়ারিং বা জীবনের গল্প বা কাজের বিষয়ে এত স্ট্যাটাস, এত কিছু হাইলাইট করা হচ্ছে যে- এখান থেকে ব্যবহারকারী বের হতে পারছে না। কিন্তু ব্যবহারকারীদের বুঝতে হবে এসব তাদের ভালো থাকায় কোনো ভূমিকা রাখতে পারে কি না। টাইমস অব ইন্ডিয়া