কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৮:৩৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার উপজেলার ঈশ্বরবা  কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
প্রত্যক্ষদর্শী মাহাবুবুর রহমান  জানান, বিকাল  তিনটার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ঈশ্বরবা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক কোটচাঁদপুরের বামুনদাহ গ্রামের জাহাঙ্গীর সিদ্দিকীর ছেলে রাব্বি আজাদ সিদ্দিক (২৮) ও অজ্ঞাত (৪০)  দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ঝিনাইদহ সদর উপজেলার কালীকাপুর গ্রামের এম এ সালামের ছেলে রানা (৩০) ও কোটচাদপুরের রেজাউল ইসলামের ছেলে টিপুকে (২৭) যশোর ২৫০শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
কালীগঞ্জ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।