নওগাঁয় ৬ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ৯ মামলা

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৮:৫৩
নওগাঁ খাদ্য বিভাগীয় প্রাক্তন হিসাব রক্ষক এটিএম শহীদুল  আলমসহ  প্রাক্তন ছয় হ্যান্ডলিং ঠিকাদারদের বিরুদ্ধে ভুয়া খাদ্য পরিবহন দেখিয়ে অর্ধ কোটির বেশি সরকারি অর্থ আত্মসাতের দায়ে দুদক নয়টি মামলা করেছে।
 
সোমবার দুপুরে দুদক রাজশাহীর উপ-সহকারী পরিচালক আরিফ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এ মামলা করেন। 
 
আসামি অন্যরা হলেন,  নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আলতাফ হোসেন, সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক রোড়ের হারুন অর রশিদ (মুকুল), মেসার্স বর্ণা ট্রেডার্সের সত্বাধিকারী রইস উদ্দিন, নাটোর জেলার বরগাছা গ্রামের আইয়ুব আলী ও লালবাজার এলাকার সুমন কুমার কুন্ডু। আবেদ আলী নামে এক ঠিকাদার মারা গেছেন বিধায় তার বিরুদ্ধে মামলা হয়নি।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।