‘লিঙ্গ সমতা ইসলামবিরোধী’ মন্তব্য করে বিতর্ক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৯:২০
‘লিঙ্গ সাম্যতা ইসলামবিরোধী’ এমন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন ভারতের কেরালার সুন্নি নেতা কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়র। তিনি আরো বলেন, ‘মেয়েরা কখনোই পুরুষদের সমকক্ষ হতে পারে না। মেয়েরা শুধু মাত্র সন্তানের জন্ম দেয়ার জন্যই উপযুক্ত’।
 
আবুবকর মুসলিয়র ‘অল ইন্ডিয়া সুন্নি জামিয়াথুল উলামা’র প্রধান। তার মতে বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা মানসিক জোর কোনোটাই মেয়েদের নেই। ‘একমাত্র পুরুষরাই এই জগতকে পরিচালনা করতে পারে। বাস্তবে লিঙ্গ সাম্যতা অসম্ভব। সাম্যের অনায্য দাবি ইসলামের সঙ্গে সঙ্গে মানবতারও বিরোধী।’
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের একটি ক্যাম্পে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘মেয়েরা কখনোই পুরুষদের সমকক্ষ হতে পারে না। একমাত্র সন্তানের জন্ম দেয়ার জন্যই তারা উপযুক্ত। জটিল পরিস্থিতি সামাল দেয়ার কোনো ক্ষমতাই মেয়েদের নেই।’