ফিলিস্তিনি হত্যায় দুই ইসরাইলি কিশোর অভিযুক্ত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২১:৪৯
 
এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার দায়ে ইসরাইলের ১৭ বছরের দুই কিশোরকে অভিযুক্ত করেছে দেশটির আদালত। ২০১৪ সালে মোহাম্মদ আবু খাদাইরকে জেরুজালেম থেকে অপহরণ করে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে ওই দুই জনের বিরুদ্ধে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত।
 
ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার ঘটনায় ৩১ বছর বয়সী অপর এক ইসরাইলির বিচার স্থগিত রাখা হয়েছে। তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন। পশ্চিম তীরে তিন ইসরাইলি কিশোরকে হত্যার প্রতিশোধ হিসেবে আবু খাদাইরকে পুড়িয়ে মারা হয় বলে মনে করা হচ্ছে। এই হত্যাকাণ্ডগুলো দুপক্ষের মধ্যে উত্তেজনার পারদ চরমে নিয়ে গিয়েছিল। এই অজুহাতেই গাজায় হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী। সূত্র: বিবিসি