বলিউডে রণবীর-দীপিকার ‘তামাশা’ সিনেমাটির সাথে সাথে এই জুটির সম্পর্ক নিয়েও চলছে তামাশা। সম্প্রতি সিনেমাটিকে কেন্দ্র করে এক প্রেস কনফারেন্সে অংশ নেন বলিউডের আলোচিত এই জুটি। যেখানে তাদের চলচ্চিত্রের চেয়ে তাদের সম্পর্ককে ফোকাস করেই প্রশ্নের তীর ছুটে আসে তাদের দিকে। আর তাতে কিন্তু মোটেও বিব্রত ছিলেন না কেউই। দু’জনই বেশ সাবলীল উত্তর দিয়েছেন প্রশ্নগুলোর। তাদের একসাথে কাজ করা প্রসঙ্গে জানতে চওয়া হলে রণবীর তার উত্তরে বলেন, ‘দীপিকা ও আমার কাজের বয়স প্রায় আট বছর। এতোদিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এরমধ্যে অনেকের সাথেই কাজ করেছি। তবে দীপিকা আমার সেরা সহ-অভিনেত্রী।’
উল্লেখ্য, ‘তামাশা’ মুক্তির মাত্র দু’দিনে আয় করেছে প্রায় ২৫ কোটি টাকা। আর প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় ৩৫ কোটি টাকা। শুক্রবার ভারতজুড়ে দু’হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
