সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো আফ্রিকার দেশগুলোতে দুর্নীতি এবং ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে বিবিসি।
যে প্রতিষ্ঠানটি সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয় তা এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত শত শত গোপন দলিল একজন ফাঁস করে দিয়েছেন।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো অবশ্য এই অভিযোগকে প্রতিশোধমূলক বলে দিয়ে জানিয়েছে, তারা কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাছাড়া প্রতিষ্ঠানটি ব্রিটেনের পঞ্চম বৃহৎ কোম্পানি।
