জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২ ডাকাতসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ ২ জনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে পাঁচশিড়া বাজারে এ ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালাই উপজেলার পাঁচশিড়া বাজারে একটি ওষুধের দোকানে ডাকতির সময় পুলিশ অভিযান চালায়। তাদের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জিয়াউল ও রঞ্জু নামে ২ ডাকাত গুলিবিদ্ধ হন। পুলিশ পালিয়ে যাওয়ার সময় আরও ২ ডাকাতকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুড়ি ও লোহার রড উদ্ধার করেছে।
