জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২টি সংশোধিত প্রকল্প, বাকি ৫টি নতুন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।
