ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে ইন্দোনেশিয়ার এয়ার এশিয়া বিমান ১৬২ জন সহ জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। মঙ্গলবার দীর্ঘ তদন্ত শেষে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত ডিসেম্বরে এয়ার এশিয়া বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার থেকে ছেড়ে যাওয়ার ৪০ মিনিটের মাথায় বিমানটির নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
তখন বলা হয়েছিল, বিমানটির রাডার সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। এ ত্রুটির কারণে বিমানটির অটো পাইলট সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিমানটি বা দিকে হেলতে থাকে। পাইলট অনেক চেষ্টা করেও বিমানটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। একটা সময়ে বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। রাডারের সমস্যাটি এরা আগেও এয়ার এশিয়ার মেইনট্যানেন্স কর্মকর্তা চিহ্নিত করেছিল।
এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটিতে ক্রু সহ ১৬২ জন যাত্রী ছিল। যাত্রীদের সবাই নিহত হয়। অধিকাংশ যাত্রী ছিল ইন্দোনেশিয়ার। এছাড়া ফ্রান্স, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দক্ষিণ কোরিয়ার ৩ জন যাত্রী ছিল। ১০৬ জনের মৃতদেহ জাভা সাগর থেকে উদ্ধার করা হয়েছে। বাকী মৃতদেহের সন্ধান এখনো পায়নি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। বিবিসি।
