হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট। সম্প্রতি জোলির স্বামী পিট জানিয়েছেন যে তারা এক ডজন সন্তান দত্তক নেয়ার পরিকল্পনা করেছিলেন।
এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘আমি এবং জোলি এক ডজন সন্তান দত্তক নেয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরে আমাদের অর্ধ ডজনে এসেই আটকে যেতে হলো।’
বর্তমানে তাদের ঘরে রয়েছে অর্ধ ডজন সন্তান। এর মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। আর বাকি তিন সন্তান দত্তক নিয়েছেন এই দম্পতি। খুব শিগগিরই তাদের ঘরে আরেক সন্তান আসতে যাচ্ছে। সিরীয় শরনার্থী শিবির থেকে তারা এই সন্তানকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয়.কম।
