এক বৃদ্ধকে কয়েকদিন আগে জ্যাকেট পরে স্কুটারে করে ঘুরতে দেখা গিয়েছিল কলকাতায়। তিনিই চোখে চশমা, মাথায় হেলমেট পরে কলকাতার রাস্তায় এক ভ্যানের উপর ঘুমিয়ে আছেন। তিনি আর কেউ নন বিগ-বি অমিতাভ বচ্চন।
‘অ্যাংরি ওল্ড ম্যান’ এই মুহূর্তে কলকাতায় আছেন ঋভু দাশগুপ্ত পরিচালিত ও সুজয় ঘোষ প্রযোজিত ‘তিন’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির শুটিং করতে গিয়েই ক্লান্ত হয়ে ভ্যানের উপর ঘুমিয়ে পড়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি এই অভিনেতা। যদিও ছবিটি নিজেই টুইটারে টুইট করেছেন অমিতাভ। একই সঙ্গে ঘুমিয়ে পড়ার জন্য টুইটের মাধ্যমে সবার কাছে ক্ষমাও চেয়েছেন বিগ বি! তবে এটি সিনেমার দৃশ্যের কোনো অংশ কীনা, সে ব্যপারটি স্পষ্ট করেন নি তিনি। প্রসঙ্গত, বছর দেড়েক আগে ‘পিকু’ সিনেমাতেও সাইকেলে করে কলকাতায় ঘুরতে দেখা গিয়েছিল অমিতাভকে। তখনও তিনি চরিত্রের প্রয়োজনে অজ্ঞান হয়ে যান। বিষয়টি পরে জানা যায়।
‘অ্যাংরি ওল্ড ম্যান’ সিনেমাটিতে তার সঙ্গে আরো অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও বিদ্যা বালান।
