পাকিস্তানে দুই মিলিটারি পুলিশকে গুলি করে হত্যা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ০১:৪২

পাকিস্তানের করাচিতে দুই মিলিটারি পুলিশকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মিলিটারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের একজন হাবিলদার অন্যজন ল্যান্স নায়েক। খবর ডনের।

 

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুখোশ পরে দুই দুর্বৃত্ত তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলায় নাইন এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে। করাচির এমএ জিন্নাহ সড়কের তিব্বত সেন্টারের কাছে বন্দুকধারীরা তাদের গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

 

হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিত্সক নাসির শাহ বলেন, গুলি লাগার পর তাদের হাসপাতালে নেয়ার পথেই একজনের মৃত্যু হয়। চিকিত্সা শুরুর পরই অন্যজন মৃত্যুর কোলে ঢলে পড়েন।