ব্রাঞ্জেলিনার ঘরে দত্তক সন্তান নতুন কোনো সংবাদ নয়। এর আগেও সন্তান দত্তক নিয়েছেন হলিউডের এই তারকা দম্পতি। এবার আবারও সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন তারা। তবে এবার সংখ্যা এক ডজন। সম্প্রতি পিট জানিয়েছেন, তাদের এই স্বপ্ন এখনও পূরণ হয়নি।
এর মধ্যে সিরিয়ার শরণার্থীদের থেকে এক অনাথ শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।
এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘আমি এবং জোলি এক ডজন সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরে আমাদের অর্ধ ডজনে এসেই আটকে যেতে হলো।’ বর্তমানে তাদের ঘরে রয়েছে অর্ধ ডজন সন্তান।
