চেন্নাই বিমানবন্দরে জলাবদ্ধতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১১:১১
টানা বৃষ্টিতে চেন্নাই ও এর আশেপাশের অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে চেন্নাই বিমানবন্দরও। রানওয়েতে পানি জমায় সেখানে আটকা পড়ে আছে প্রায় ৪০০ যাত্রী। খবর এনডিটিভির।
 
দু’দিন ধরে চলা অবিরাম বৃষ্টিপাতে চেন্নাইজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিমানবন্দর ছাড়াও রেললাইন ও সড়ক পানিতে তলিয়ে গেছে।
 
চেন্নাই বিমানবন্দরের পরিচালক দীপক শাস্ত্রী জানান, পানি জমার কারণে বিমানের সব ফ্লাইট বন্ধ রয়েছে। পানি না কমা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। রানওয়েতে পানি জমায় সেখানে ৪০০ যাত্রীর আটকা পড়ে। তারা পরে বিমানে আশ্রয় নেয়।
 
IMG0
 
বিমানবন্দর ছাড়াও রেললাইনে পানি জমায় এ পর্যন্ত ১৩টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। চেন্নাইয়ে এ বৃষ্টিপাত আরও চার দিন চলতে পারে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।