বলিউডের নায়িকাদের মধ্যে দ্বন্দ্ব কিংবা পরস্পরের প্রতি অভিযোগ নতুন কিছু নেই। এবার ধারায় নাম উঠে এসছে ‘হেট স্টোরি ৩’ এর দুই নায়িকা ডেইজি শাহ ও জারিন খান।
নাইনএক্সই এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘হেটস্টোরি ৩’ ছবির কাছের একটি সূত্র জানিয়েছে, জারিন কিছুটা বিমর্ষ। ছবিতে ডেইজি নিজের চরিত্রটিকে জারিনের চরিত্রের মতোই গুরুত্বপূর্ণ মনে করছেন। কিন্তু আসলে তার চরিত্রটি জারিনের মতো মুখ্য চরিত্র নয়। জারিন সালমান খানের সংস্পর্শে থাকার কারণে মিডিয়াতে ডেইজি বেশি দৃষ্টি আকর্ষণ করছেন।
প্রতিবেদনে অনুযায়ী, ডেইজির চেয়ে ছবিতে জারিনের চরিত্রটিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ সময়, কোনো সাক্ষাত্কার ও অনুষ্ঠানে ডেইজির দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আর এটি জারিনের ভালো লাগেনি।
সম্প্রতি একটি পত্রিকাকে সাক্ষাত্কার দিতে গিয়ে জারিন খান বলেছিলেন, সালমান খান আমার পরমর্শদাতা নয়। তবে তার জন্য আমি আজ অভিনেত্রী। আমাকে ইন্ডাস্ট্রির একটি অংশ বানানো জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি তার ওপর নির্ভরশীল হতে চাই না।
অন্যদিকে ডেইজি শাহ বলেছিলেন, সালমান খানই তাকে এই ছবিতে কাজ করার জন্য পরমর্শ দিয়েছিলেন। খবর: ওয়ান ইন্ডিয়া।
