আইওএসের জন্য এল করটানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৩:২০
অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএসের জন্য ভার্চুয়াল সহকারী সেবা করটানার বেটা সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। গত মাসে বেটা সংস্করণ ব্যবহারের জন্য যারা আবেদন করেছিলেন আপাতত তারাই তা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
 
মূল সেবাটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই উন্মোচন করা হবে বলে মাইক্রোসফট জানিয়েছে। ২০১৫ সালের শুরুর দিকে মাইক্রোসফট ঘোষণা দেয়, বছরের শেষ নাগাদ আইওএস ও অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইস ব্যবহারকারীদের জন্য করটানা চালু করা হবে। এরই অংশ হিসেবে আইওএসের জন্য করটানার বেটা সংস্করণ চালু করা হয়েছে।
 
চলতি বছরের আগস্ট মাসে অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইস ব্যবহারকারীদের জন্য করটানার বেটা টেস্ট সংস্করণ এবং পাবলিক বেটা সংস্করণ চালু করে মাইক্রোসফট। এরপর গত মাসে মার্কিন প্রতিষ্ঠানটি আইওএসের জন্য করটানার বেটা সংস্করণ চালুর ঘোষণা দেয়। 
 
এই ঘোষণায় সাড়া দিয়ে যারা সেবাটির জন্য সাইন আপ করেন কেবল তারাই এখন তা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আপাতত যুক্তরাষ্ট্র ও চীনের আইওএস গ্রাহকরা বেটা সংস্করণটি ৬০ দিনের জন্য ব্যবহার করতে পারছেন। ডেইলি মেইল।