পাকিস্তানের পেশোয়ারে চার জঙ্গির ফাঁসি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৪:১৭
পাকিস্তান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারের একটি স্কুলে তালেবানদের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার চার জঙ্গিকে ফাঁসি দিয়েছে।  জঘন্য ও বর্বরোচিত ওই হামলার ঘটনায় এই প্রথমবারের মতো কারো মৃতুদণ্ডাদেশ কার্যকর করা হল। 
 
পেশোয়ারে স্কুলে ভয়াবহ ওই হামলায় ১৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।
 
পেশোয়ারের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, এপিএস স্কুলে হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আজ সকালে কোহাট কারাগারে তাদের ফাঁসি দেয়া হয়। কারা কর্মকর্তারা ফাঁসির রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএফপি।