আজ গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফার জন্মদিন। ১৯৫৯ সালের ২রা ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
মঞ্চ, টেলিভিশনের পর তিনি নাম লেখান চলচ্চিত্রে। আশির দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সুবর্ণা নিজের নাম প্রতিষ্ঠিত করেন। এখনো ভক্তদের কাছে সুবর্ণা মোস্তাফা এক চিরসবুজ নাম। আফজাল হোসেনের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক।
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমায় অভিনয় করে কেড়ে নেন দর্শকের মন। ‘নয়নের আলো’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন তিনি। আর ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি অর্জন করেন শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তিনি ১৯৭৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন আরেক গুণী অভিনেতা হুমায়ূন ফরিদীকে। দীর্ঘদিন একসঙ্গে থাকার ২০০৮ সালে এসে বিচ্ছেদ হয় তাদের। সুবর্ণা বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আলম সৌদকে। সুবর্ণা আজও দর্শকের মন জয় করে চলেছেন। প্রিয়.কম।
