সম্প্রতি ইজি ইনফোটেকের কনফারেন্স হলে ওরাকল স্পার্ক টি৭ ও এম৭ প্রযুক্তি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন ওরাকল কর্পোরেশনের সিনিয়র সল্যুশন্স কনসালট্যান্ট উমাশংকর বড়ুয়া ও ইজি ইনফোটেকের লিড সল্যুশন আর্কিটেক্ট মো. তানভীর হামিদ।
ইজি ইনফোটেকের পরিচালক জাহাঙ্গীর কবির কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান। কর্মশালায় ওরাকল স্পার্ক টি৭ ও এম৭ প্রযুক্তির ব্যবহারসহ বর্তমান বিশ্বে এই প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।
