সিরিয়ায় বিমান হামলার অনুমতি পেল ব্রিটেন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ০৯:২০
সিরিয়ায় চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ব্রিটেনের পার্লামেন্ট। খবর বিবিসির।
 
দশ ঘণ্টারও বেশি বিতর্কের পর বুধবার ৩৯৭-২২৩ ভোটে প্রস্তাবটি হাউস অব কমন্সে পাস হয়। লেবার পার্টির ৬৬ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
 
ভোটের ফল জানার সঙ্গে পার্লামেন্ট ভবনের বাইরে ক্ষুব্ধ বিক্ষোভ দেখা যায়।
 
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, 'ব্রিটেনে আইএস জিহাদিদের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াটাই ভালো হবে।'