সালমান খান তার সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন যাকে তিনি পছন্দ করেন। ‘কিক’ ছবিতে কাজ করার সময় রণদীপ হুদার সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয় তার। তবে রণদীপ ‘কিক’ সিক্যুয়েলে থাকবেন কিনা এটি নিশ্চিত হওয়া না গেলেও তিনি ‘সুলতান’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
একটি সূত্র জানিয়েছে, পরিচালক আলি আব্বাস জাফর ছবিতে সালমানের মুষ্টিযোদ্ধার কোচ খুঁজছিলেন। এই চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল যিনি শারীরিক গঠন ও ব্যক্তিত্বের দিকে থেকে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে লম্বাও বটে। সালমান মনে করেন রণদীপ এই চরিত্রের জন্য ঠিক আছেন। তাই তিনি রণদীপের নাম পরিচালকের কাছে বলেছিলেন। এরপর রণদীপকে প্রস্তাব দেয়া হলে তিনি রাজি হয়ে যান।
‘সর্বজিত’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য সম্প্রতি রণদীপ ২০ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন। এরপর তাকে নতুন করে শরীর গঠন করতে হবে ও মুষ্টিযুদ্ধের শিক্ষা নিতে হবে। খবর: ডিএনএ।
