আবারো জেমস বন্ড হচ্ছেন ড্যানিয়েল?

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১২:৫৬
 
জেমস বন্ড ছবির পরিচালক বারবারা ব্রোক্কোলি চাচ্ছেন আরো একটি ছবিতে ড্যানিয়েল ক্রেগকে অভিনয় করাতে। সম্প্রতি ‘২০ মিনুটেন’কে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন।
 
‘স্পেক্টরে’র দারুণ সাফল্যের পরও ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা বন্ড সিরিজের পঞ্চম ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
 
কিছুদিন আগে ‘টাইম আউট ম্যাগাজিন’কে ড্যানিয়েল বলেছিলেন, তিনি কিছুটা বিরতি চান। পরে তিনি আবারো এই চরিত্রে অভিনয়ে রাজি।
 
২০১৬ সালে বন্ড সিরিজের পরবর্তী ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। সেখানে ড্যানিয়েল ক্রেগকেই পাওয়ার আশা করছেন এই ফ্রাঞ্চাইজের নির্মাতা বারবারা।
 
তিনি বলেছেন, সবাই এখন জিজ্ঞাসা করছে ‘০০৭ এর যাত্রা কিরকম হবে?’ আমি আশা করছি ড্যানিয়েলকে নিয়ে এটি শুরু করতে পারব। আমি মনে করি সে অসাধারণ। তাকে রাখার জন্য আমি সব চেষ্টাই করব। খবর: এনডিটিভি।