ওয়েবসাইটে বিপাশা হায়াতের চিত্রকর্ম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৩:১৬
বিপাশা হায়াতকে এতদিন টিভির পর্দায় পাওয়া গেলেও এখন তাঁকে অনলাইনেও পাওয়া যাবে। খুলেছেন নিজের নামে ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইটে আপাতত বিপাশার অভিনয় নয়, বরং খুঁজে পাওয়া যাবে চিত্রশিল্পী বিপাশা হায়াতকে। 
 
নিজের চিত্রকর্ম সবার সামনে ছড়িয়ে দিতেই তিনি খুলেছেন নিজের ওয়েবসাইট-www.bipashahayat.com। অভিনেত্রী, নাট্যকার, পরিচালক বিশেষণের পর বহু আগেই নিজ নামের সঙ্গে যুক্ত করেছেন চিত্রশিল্পীর তকমা। নিজের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীও করেছেন।আর এসবের মধ্য দিয়ে বিপাশা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন। 
 
প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভ্রমি বিস্ময়ে’ শিরোনামে প্রথম একক প্রদর্শনী করেন তিনি। ‘রি-আল্মস অব মেমোরি’ শিরোনামে আরও দুটি প্রদর্শনী করেন আর এ বছর ‘স্মৃতির রাজ্য’ নামে একটি চতুর্থ প্রদর্শনী করেন। এছাড়া তিনি ভিয়েতনাম ও উত্তর আমেরিকাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রদশর্নীতেও অংশ নিয়েছেন। প্রিয়.কম।