উইকিপিডিয়ার নিবন্ধ সম্পাদনায় কৃত্তিম বুদ্ধিমত্তা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৫
উইকিপিডিয়া সম্পাদনাকৃত নিম্নমানের নিবন্ধগুলো স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট করার জন্য একটি নতুন টুল চালু করেছে। 'দ্য অবজেক্টিভ রিভিশন ইভালুয়েশন সার্ভিস' নামের এই টুলটি উইকিপিডিয়ার সম্পাদকরা তৈরি করেছেন। 
 
টুলটি ভাষা পরিবর্তনের প্রেক্ষাপটকে ভিত্তি করে একটি লেখার গুণমান বুঝতে পারবে। প্রত্যেকদিন উইকিপিডিয়ায় অন্তত ৫ লাখ নিবন্ধ সম্পাদিত হয়। টুলটির সুবাদে সম্পাদক এবং ইউজার দুইজনই এখন নিবন্ধের ভাষাগত পরিবর্তন কতটুকু দূর্বল হয়েছে তা বুঝতে পারবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের ব্লগে জানায়, টুলটি সম্পাদকদের নতুন সম্পাদনার তথ্য প্রবাহ থেকে প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ এবং রিভিউয়ের মাধ্যমে নিবন্ধ বর্ধিত করার সুযোগ করে দেবে। প্রিয়.কম।