এক ব্যক্তির শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাদের দাবি, ওই ব্যক্তি রাশিয়ার গুপ্তচর। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভিডিওচিত্রে দেখা যায়, কমলা রঙের পোশাক পরা এক ব্যক্তি বসে নিজের রুশ গোয়েন্দা সংস্থায় নিয়োগ পাওয়ার বিস্তারিত বর্ণনা দেন। এরপর আইএসের একজন সদস্য রুশ ভাষায় রাশিয়া ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হামলা চালানোর হুমকি দেন। এরপর তিনি কমলা রঙের পোশাক পরা ব্যক্তির শিরশ্ছেদ করেন।
আইএসের পক্ষ থেকে এই প্রথমবারের মতো রাশিয়ার একজন নাগরিককে আটক করা ও তার শিরশ্ছেদ করার দাবি করা হলো। রাশিয়া অবশ্য এর আগে কখনোই তার কোনো নাগরিক আইএসের হাতে আটক থাকার কথা উল্লেখ করেনি।
