বিষ্ফোরক দ্রব্যসহ এক জেএমবি সদস্য আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৯:৩২
 
রংপুরের পীরগাছায় বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান বিষ্ফোরক দ্রব্যসহ এক জেএমবি সদস্যকে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া (টাঙ্গাইল পাড়া) গ্রামে বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ওই গ্রামে কথিত একটি মাজার থেকে বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য ও বোমা তৈরির উপকরণসহ জেএমবি'র শূরা সদস্য আল আমিনকে আটক করে। জেএমবি সদস্য আল আমিনের স্বীকারোক্তির ভিত্তিতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জেএমবির আরো একাধিক সদস্যকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে।