কুমিল্লার ছয়টি পৌরসভায় মেয়র, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৩৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে মেয়র পদে ৩৮ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৬ জন মনোনয়নপত্র জমা দেন।
কুমিল্লার সিনিয়র নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার লাকসাম পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৭ জন; চৌদ্দগ্রামে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪৯ জন; বরুড়ায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৪ জন; চান্দিনায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪০ জন; দাউদকান্দিতে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩০ জন; হোমনায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
