সুষ্ঠু হলে ৮০ ভাগ ভোট পাবে বিএনপি: গয়েশ্বর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৭:১১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে শতকরা ৮০ ভাগের উপরে আমরা ভোট পাওয়ার আশা করছি। আর জনগণ ভোট দিতে না পারলে এটা শূন্যের কোঠাতেও হতে পারে।
 
তিনি বলেন, ভোটাররা ‘কেন্দ্রে যেতে পারলে’ ৮০ শতাংশ পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয়ী হবে। 
 
আজ শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
গয়েশ্বর চন্দ্র বলেন, পৌর নির্বাচনকে ‘আন্দোলনের অংশ’ হিসেবেই দেখছি। 
 
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঊনবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং সংগঠনটির সভানেত্রী শামা ওবায়েদের নেতৃত্বে নেতাকর্মীরা সকালে জিয়ার কবরে পুস্পমাল্য অপর্ণ করেন।