জেলার বিজয়নগরে শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়ি ও দুটি দোকান ভাংচুর করা হয়।
জানা গেছে, উপজেলার আদমপুর গ্রামের ইউপি সদস্য শামসু মেম্বার ও আদম খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স¤প্রতি একটি মামলায় শামসু মেম্বার জামিনে বের হয়ে শুক্রবার সকালে গ্রামের বাজারে যান। এ সময় আদম খাঁর লোকজন তাকে মারধোর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
খবর পেয়ে বিজয়নগর থানার ও ইসলামপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
