ব্রিটেনের আঞ্চলিক নির্বাচনে লেবার পার্টির জয়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৭:১০
ব্রিটিশ বিরোধী দলীয় নেতা জেরেমি কোরবিন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
 
সেপ্টেম্বর মাসে তিনি লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার তার দল প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচনে জয়লাভ করল।
 
কোরবিনের নেতৃত্ব চ্যালেঞ্জ সংক্রান্ত ব্যাপক কথাবার্তা যখন হচ্ছিল এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকেআইপি) লেবার পার্টির সাবেক শক্ত ঘাঁটিগুলোর ভোটারদের দলে টানার চেষ্টা করছিল ঠিক সেই সময় এই বিজয় ব্রিটেনের প্রধান বিরোধী গোষ্ঠীর এই নেতার অবস্থানকে শক্ত করল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
নির্বাচনী এলাকা উত্তর ইংল্যান্ডের ওল্ডহ্যাম ওয়েস্ট ও রয়টন আসনের ভোটের ফলাফল ঘোষণার পর কোরবিন শুক্রবার ভোরে টুইট বার্তায় জানান, ‘এই বিজয়ের ফলে এটাই পরিষ্কারভাবে প্রকাশ পেল যে লেবার পার্টি জনগণের আস্থা অর্জনে কাজ করছে’। বাসস