ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে: সুরঞ্জিত সেনগুপ্ত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৬
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের মানুষ ধানের শীষের কথা ভুলে গেলেও পৌর নির্বাচন দলীয় হওয়ায় তারা আবার এই প্রতীক দেখতে পাবেন।’
 
শুক্রবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে এই সুযোগ করে দিয়েছেন উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘দেশের মানুষ অনেক দিন ধরে ধানের শীষ প্রতীক দেখে না। ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে। এইবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় দেশের জনগণ আবার ধানের শীষ দেখতে পাবেন।’
 

খবর বাসসের।